Paragraph 68

Paragraph 68

ঠাকুর যদু মল্লিকের বাটী আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে-ঘরে সিংহবাহিনীর নিত্যসেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্তসঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্প-মালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গোপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন; কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামী দিতে হয়।

In plain words

The Master has come to Jadu Mallick's house. The Asharh moon has just begun to wane; the night is bright with moonlight. The Master comes with the devotees into the room where Simhavahini, the Goddess riding the lion, is worshipped daily. The Mother, worshipped with sandal paste, flowers and garlands, has taken on a wonderful beauty. The priest sits before Her. A light is burning in the room before the image. The Master tells one of his companions to offer money and bow down, for when one comes before the deity one must make some offering.