Song 81

মা আমি কি আটাশে ছেলে ।আমি ভয় করিনে চোখ রাঙালে । ।সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেন যা হৃৎকমলে ।আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে । ।শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে ।এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে । ।জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে ।যখন গুরুদত্ত দস্তাবিজ, গুজরাইব মিছিল চালে । ।মায়ে-পোয়ে মোকদ্দমা, ধুম হবে রামপ্রসাদ বলে ।আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে । ।

In plain words

Mother, am I an eight-month child? I am not afraid of Your angry eyes. My wealth is those red feet of Yours, which Siva holds in the lotus of His heart; yet when I ask for my inheritance You put me off with so many tricks. Siva's deed with its signature I have kept safe in my heart. This time I shall bring my suit before the Lord and win the decree at a single hearing. I'll show You what sort of son I am when I stand up in court: when I present the deed my guru gave me, I'll file it with the case papers in due form. A lawsuit between mother and son: says Ramprasad, there'll be a great commotion. I'll give up only when You calm me down and take me in Your lap.