Paragraph 102

Paragraph 102

ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাৎ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি ১০টা হইবে। বাটী ও বাটীর বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটীতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল, মাস্টার, আর দু-একটি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানাবাড়ি, দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া, তারপর পূর্বদিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া, অন্তঃপুরের দিকে যাইতে হয়।

In plain words

Sri Ramakrishna is entering Khelat Ghosh's house. It must be ten at night. The house and its great courtyard are bright with moonlight. As he enters the house the Master is filled with ecstasy. With him are Ramlal, M. and one or two more devotees. It is a large house of sitting rooms built round a courtyard; one goes up to the first floor and along the verandah a long way to the south, then turns to the east, faces north and comes a long way again, to reach the inner apartments.