Paragraph 104

Paragraph 104

ঠাকুরকে উত্তর-পূর্বের একটি ঘরে বসানো হইল, এখনও ভাবস্থ। বাটীর যে ভক্তটি তাঁহাকে আহ্বান করিয়া আনিয়াছেন, তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাৎ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন। কিন্তু কোন কোন বৈষ্ণবের ভাব অতি সঙ্কীর্ণ। তাঁহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন।

In plain words

The Master was seated in a room in the north-east, still in ecstasy. The devotee of the house who had invited him came and welcomed him. He was a Vaishnava, with sect marks on his body and a bag of japa beads for Hari's name in his hand. He was an old man, Khelat Ghosh's brother-in-law. He used to go to Dakshineswar now and then to see the Master. But some Vaishnavas are very narrow in outlook; they speak badly of Saktas and jnanis. The Master now spoke.