Paragraph 106
শ্রীরামকৃষ্ণ (বৈষ্ণবভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি)—আমার ধর্ম ঠিক, আর অপরের ধর্ম ভুল—এ মত ভাল না। ঈশ্বর এক বই দুই নাই। তাঁকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লা, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে—একঘাটের লোক বলছে জল, আর-একঘাটের লোক বলছে ওয়াটার, আর-একঘাটের লোক বলছে পানি—হিন্দু বলছে জল, খ্রীষ্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি,—কিন্তু বস্তু এক। মত—পথ। এক-একটি ধর্মের মত এক-একটি পথ,—ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানাদিক থেকে এসে সাগরসঙ্গমে মিলিত হয়।
In plain words
Sri Ramakrishna, to the Vaishnava devotee and the other devotees: "My religion is right and other people's religion is wrong": that view is not good. God is one, not two. Different people call Him by different names. Some say God, some Allah, some Krishna, some Siva, some Brahman. Take the water of a pond: people at one ghat call it jal, people at another call it water, people at a third call it pani. The Hindu says jal, the Christian says water, the Muslim says pani; but the thing is one. Each view is a path. Each religion's view is a path leading towards God, as rivers come from many directions and meet in the sea.