Paragraph 11
“পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা, মা, করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা-পণ্ডিত ছিল। কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটা বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হল। হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে, অভিমান আছে কি না? শুনলাম, পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হল। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না! কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ‘ভক্তের সঙ্গ করব এ-কামনা ত্যাগ করো, নচেৎ নানারকমের লোক তোমায় পতিত করবে।’ বৈষ্ণবচরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল, আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল—শিব বড়, না, ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে, ‘আমার চৌদ্দপুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই।’ কামিনী-কাঞ্চনত্যাগ শুনে আমায় একদিন বললে, ‘ও-সব ত্যাগ করেছ কেন? এটা টাকা, এটা মাটি—এ ভেদবুদ্ধি তো অজ্ঞান থেকে হয়।’ আমি কি বলব—বললাম, কে জানে বাপু, আমার টাকা-কড়ি ও-সব ভাল লাগে না।”
In plain words
"Padmalochan was a great man of knowledge, and yet, though I kept crying 'Mother, Mother', he held me in high regard. Padmalochan was the court pandit of the Raja of Burdwan. He had come to Calcutta and was staying in a garden house near Kamarhati. I wanted to see the pandit. I sent Hriday to find out whether he was proud or not, and heard that the pandit had no pride. So I met him. With all his knowledge and learning, he wept to hear me sing Ramprasad's songs! I never found such joy in talking with anyone. He told me, 'Give up the desire to keep company with devotees, or all sorts of people will drag you down.' He had held a disputation in writing with Utsavananda, the guru of Vaishnavcharan, and he said to me besides, 'Just listen to this.' There was once a debate at an assembly as to whether Siva is greater or Brahma. In the end the brahmin pandits asked Padmalochan. Padmalochan was so guileless that he said, 'Not one of my fourteen generations has seen Siva, or seen Brahma either.' When he heard of my giving up woman and gold, one day he asked me, 'What made you give all that up? "This is money, this is clay": such a sense of difference comes from ignorance.' What was I to say? I said, 'Who knows, my dear sir; I simply don't like money and such things.'"