Paragraph 15

Paragraph 15

শ্রীরামকৃষ্ণ—বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে, যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা কচ্ছে সে-সব কম পড়ে যেত; শেষে একবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয়মধ্যে ঈশ্বর আছেন—এ-কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কামকর্ম অনেকদিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওইদিকে মন যায়; ঈশ্বরে মন লিপ্ত হয়।

In plain words

Sri Ramakrishna: Vidyasagar has learning and he has compassion, but he has no inner vision. There is gold buried within him. If he found that gold, all this outward work he is doing would grow less, and at last it would fall away altogether. If he came to know that God dwells within, in the heart, his mind would turn to meditating on Him alone and thinking of Him alone. Some people, after doing work without desire for a long time, come at last to dispassion; then the mind turns that way and becomes absorbed in God.