Paragraph 30
শ্রীরামকৃষ্ণ—কেউ কেউ বলে, শুকদেব ব্রহ্মসমুদ্রের দর্শন-স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই। তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছেন। কেউ বলে, তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন—লোকশিক্ষার জন্য। পরীক্ষিৎকে ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ঈশ্বর তাঁর সব ‘আমি’র লয় করেন নাই। বিদ্যার ‘আমি’ এক রেখে দিয়েছিলেন।
In plain words
Sri Ramakrishna: Some say Sukadeva did no more than see and touch the ocean of Brahman; he did not go in and dive. That is why he came back and gave so much teaching. Others say that after the knowledge of Brahman he came back for the teaching of mankind. He was to tell the Bhagavata to Parikshit, and to give so much more teaching, so God did not dissolve all his "I". He kept for him one "I", the "I" of knowledge.