Paragraph 33
শ্রীরামকৃষ্ণ—কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন! আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক, মশাই (সকলের হাস্য) তবু কেশবকে বললুম, ‘আমি’ ‘আমার’ এটি অজ্ঞান। ‘আমি কর্তা’ আর আমার এই সব স্ত্রী, পুত্র, বিষয়, মান, সম্ভ্রম—এ-ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, ‘আমি’ ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব তোমাকে সব ‘আমি’ ত্যাগ করতে বলছি না, তুমি ‘কাঁচা আমি’ ত্যাগ কর। “আমি কর্তা” “আমার স্ত্রী-পুত্র” “আমি গুরু”—এ-সব অভিমান, “কাঁচা আমি”। এইটি ত্যাগ কর। এইটি ত্যাগ করে “পাকা আমি” হয়ে থাক—“আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা।”
In plain words
Sri Ramakrishna: "Keshab Sen and I were talking of the knowledge of Brahman. Keshab said, 'Tell us more!' I said, 'If I tell you more, your party and all that will not remain.' Then Keshab said, 'Then no more of it, sir.'" Everyone laughed. "Still, I said to Keshab, '"I" and "mine": that is ignorance. "I am the doer", and "these are mine, my wife, son, possessions, honour, position": such feelings come only from ignorance.' Then Keshab said, 'Sir, if one gives up the "I", nothing at all remains.' I said, 'Keshab, I am not telling you to give up the whole "I". Give up the "unripe I". "I am the doer", "my wife and son", "I am the guru": all this pride is the "unripe I". Give that up. Give that up and live as the "ripe I": "His servant am I, His devotee am I; not I but He is the doer."'"