Paragraph 43
“ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বরলাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি, সেটাকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, ‘মামা, এঁড়েটাকে দেশে পাঠিয়ে দিব। বড় হলে লাঙল টানবে।’ যাই এ-কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম! মনে হয়েছিল কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর, সিওড়—কোথায় কলকাতা! এই বাছুরটা যাবে, ওই পথ! সেখানে বড় হবে। তারপর কতদিন পরে লাঙল টানবে—এরই নাম সংসার,—এরই নাম মায়া!
In plain words
"It is very hard to go beyond the three gunas. It cannot be done without attaining God. The jiva lives in the realm of maya. This maya does not let him know God. This maya has kept man in ignorance. Hriday had brought a bull calf. One day I saw he had tied it up in the garden to graze. 'Hriday,' I asked, 'why do you keep it tied up there every day?' Hriday said, 'Uncle, I'm going to send the calf home to the village. When it grows up it will pull the plough.' The moment he said that, I fell down in a swoon! It came to me: what a play of maya! Where is Kamarpukur and Sihore, and where is Calcutta! This calf will go all that way! There it will grow up. Then, after so many days, it will draw the plough: this is what they call the world; this is what is called maya!