Paragraph 60

Paragraph 60

শ্রীরামকৃষ্ণ—সে দূর বলে। কাছে গেলে কোন রঙই নাই। দীঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোল, কোন রঙ নাই। আকাশ দূর থেকে যেন নীলবর্ণ। কাছের আকাশ দেখ, কোন রঙ নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে, তাঁর নাম, রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার “আমার শ্যামা মা!” যেন ঘাসফুলের রঙ। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে! সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ! ভক্তটি বললে, “ভাই, তুমিই মাকে চিনেছ। আমি এখনও চিনতে পারি নাই, তিনি পুরুষ কি প্রকৃতি। তাই পৈতে পরিয়েছি!”

In plain words

Sri Ramakrishna: That is because She is far away. Come near and She has no colour at all. From afar the water of a lake looks black; scoop some up in your hand and it has no colour. The sky looks blue from afar; look at the sky near you, and it has no colour. The closer one comes to God, the clearer it becomes that He has neither name nor form. Step back a little, and again it is "my Mother Syama!", as though of the colour of a grass flower. Is Syama male or female? Once a devotee performed worship. Someone came to see and found a sacred thread round the neck of the image! He said, "You've put a sacred thread on the Mother!" The devotee said, "Brother, it is you who have known the Mother. I have not yet been able to tell whether She is male or female. So I put a sacred thread on Her!"