Paragraph 22

Paragraph 22

“আমি একবার বিষ্ণুপুরে গিছলুম। রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃন্ময়ী। ঠাকুরবাড়ির কাছে বড় দীঘি। কৃষ্ণবাঁধ। লালবাঁধ। আচ্ছা, দীঘিতে আবাঠার (মাথাঘষার) গন্ধ পেলুম কেন বল দেখি? আমি ত জানতুম না যে মেয়েরা মৃন্ময়ীদর্শনের সময় আবাঠা তাঁকে দেয়! আর দীঘির কাছে আমার ভাবসমাধি হল, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দীঘির কাছে মৃন্ময়ী-দর্শন হল—কোমর পর্যন্ত।

In plain words

"Once I went to Vishnupur. The Raja has some fine temples there. The Mother is worshipped there in an image named Mrinmayi. Near the temples there are large lakes: the Krishnabandh, the Lalbandh. Now tell me, why did I smell abatha, hair wash, in the lake? I did not know that women offer abatha to Her when they go to see Mrinmayi! And by the lake I passed into bhava samadhi before ever setting eyes on the image. In that ecstasy I had the vision of Mrinmayi there by the lake, from the waist up.