Paragraph 25

Paragraph 25

শ্রীরামকৃষ্ণ—কি জান, সুখ-দুঃখ দেহধারণের ধর্ম। কবিকঙ্কণচণ্ডীতে আছে যে, কালুবীর জেলে গিছল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র। দেহধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত। আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ! মশানে কাটতে নিয়ে গিছলো। একজন কাঠুরে, পরম ভক্ত, ভগবতীর দর্শন পেলে, তিনি কত ভালবাসলেন, কত কৃপা করলেন। কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচলো না! সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্রগদাধারী ভগবান দেবকীর দর্শন হল। কিন্তু কারাগার ঘুচলো না!

In plain words

Sri Ramakrishna: You see, pleasure and pain belong to having a body. The Chandi of Kavikankan tells how Kalubir was thrown into prison, and a stone was laid upon his chest. Yet Kalubir was a son born of the Mother's boon. Take a body, and there is pleasure and pain to undergo. Srimanta was a great devotee, and the Mother loved his mother Khullana so dearly. Yet what perils befell that same Srimanta! They led him to the place of execution to be beheaded. A woodcutter, a great devotee, was granted the vision of the Mother; and She loved him so much, showed him so much grace. But his woodcutter's work never came to an end! He had to go on cutting that wood to eat. In the prison Devaki had the vision of the Lord, four-armed, bearing conch, discus and mace. But the prison did not end!