Song 40

সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদিমন্দিরে,(সে দিন কবে বা হবে)নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে ।জ্ঞান-অনন্তরূপে পশিবে নাথ মম হৃদে, অবাক্ হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে ।আনন্দ অমৃতরূপে উদিবে হৃদয়-আকাশে, চন্দ্র উদিলে চকোর যেমন ক্রীড়য়ে মন হরষে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে ।শান্তং শিব অদ্বিতীয় রাজরাজ-চরণে, বিকাইব ওহে প্রাণসখা সফল করিব জীবনে ।এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে (সশরীরে) ।শুদ্ধমপাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়ে সত্বর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ-আঁধার ।ওহে ধ্রুবতারা-সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জ্বালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ, আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে ।(সে দিন কবে হবে) ॥

In plain words

Truth, Goodness, Beauty: that form shines in the temple of the heart. (When will that day come?) Gazing and gazing, day after day, we shall sink in that sea of beauty. As Knowledge infinite, Lord, You will enter my heart, and the restless mind, struck dumb, will take refuge at Your holy feet. As Bliss immortal You will rise in the sky of the heart; as the chakora frolics glad at heart when the moon is up, so, Lord, shall we too be drunk with joy at Your shining. At the feet of the Peaceful, the Good, the One without a second, the King of kings, I will sell myself, O Friend of my soul, and make my life fruitful. Where else shall I find such a right, the joy of heaven while yet in this life (in this very body)? Seeing Your form, Lord, pure and untouched by sin, as darkness flees in haste at the sight of light, so at Your shining, Lord, will the darkness of sin flee away. O kindle in my heart, Friend of the lowly, a burning faith like the pole star, and fulfil my heart's desire; and I, steeped day and night in the bliss of love, shall forget myself in finding You. (When will that day come?)