Paragraph 41
আনন্দ অমৃতরূপে, এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন! আসীন হইয়া করযোড়ে বসিয়া আছেন। পূর্ব-আস্য। দেহ উন্নত। আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন! লোকবাহ্য একেবারে নাই। শ্বাস বহিছে, কি না বহিছে! স্পন্দহীন। নিমেষশূন্য। চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন।
In plain words
Hardly had the words "As Bliss immortal" been sung when Sri Ramakrishna sank into deep samadhi! He sits with hands folded, facing east, his body erect. He is drowned in the sea of the Blissful Mother's beauty! He is wholly unaware of the outer world. Is he breathing or not? Motionless, unblinking, he sits like a figure in a painting. It is as if he had left this world and gone somewhere far away.