Paragraph 48
শ্রীরামকৃষ্ণ—শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া ততই তাঁতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাঁটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাঁটা হয়। হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তাঁর সঙ্গে বিলাস করতে ভালবাসে—কখন সাঁতার দেয়, কখন ডুবে, কখন উঠে—যেমন জলের ভিতর বরফ ‘টাপুর টুপুর’ ‘টাপুর টুপুর’ করে। (হাস্য)।
In plain words
Sri Ramakrishna: The nearer Radha drew to Krishna, the more she caught the fragrance of His body. The nearer one comes to God, the more bhava and bhakti one feels for Him. The nearer the river comes to the sea, the more ebb and flow it shows. In the jnani the Ganges flows on in a single stream; to him everything is like a dream; he dwells always in his own true nature. In the devotee the flow is not unbroken; there is ebb and flow. He laughs, he weeps, he dances, he sings. The devotee loves to sport with God: now he swims, now he sinks, now he rises, like a lump of ice in the water, bobbing up and down, up and down. There was laughter.