Paragraph 71
বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয় হয়। ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুই জন পূজারি গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর শুচি করিতেছেন, শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বরগ্রামবাসী যুবকবৃন্দ—কাহারও হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে—বাগান বেড়াইতে আসিয়াছে। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুমগন্ধবাহী নির্মল সন্ধ্যাসমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোত ঈষৎবীচিবিকম্পিত গঙ্গাপ্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয় ত কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল, পঞ্চবটীর বিজনভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণও পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গাদর্শন করিতে লাগিলেন।
In plain words
The day began to wane. Evening was coming on. The temple servants are making ready the lamps all about. The two priests of the Kali temple and the Vishnu temple are standing waist-deep in the Ganges, purifying themselves without and within, for soon they must go to perform the arati and give the deities their evening refreshment. Young men of Dakshineswar village have come to stroll in the garden, one with a cane in his hand, another with a friend. They are walking on the embankment, breathing the pure evening breeze laden with the scent of flowers, and watching the swift Ganges of Sravan, its stream rippled with little waves. Perhaps one of them, more thoughtful than the rest, is pacing the solitary ground of the Panchavati. Sri Ramakrishna too gazed at the Ganges for a while from the western verandah.