Paragraph 72

Paragraph 72

সন্ধ্যা হইল। ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধুনা দিল। এদিকে দ্বাদশমন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি, আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা, মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল—মধুর ও গম্ভীর—কেন না, মন্দিরের পার্শ্বেই কলকলনিনাদিনী গঙ্গা!

In plain words

Evening came. The temple servant lit the lamps and went away. A maidservant came into the Master's room, lit the lamp and burnt incense. Meanwhile the arati began in the twelve Siva temples, and then in the Vishnu temple and the Kali temple. Gongs, bells and cymbals rang out, sweet and deep: sweet and deep, for close beside the temples flowed the murmuring Ganges!