Paragraph 76

Paragraph 76

শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এরা সব নিত্যসিদ্ধ, ঈশ্বরকোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখ না, নরেন্দ্র কাহাকেও care (গ্রাহ্য) করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল—কাপ্তেন ভাল জায়গায় বসতে বললে—তা চেয়েও দেখলে না। আমারই অপেক্ষা রাখে না। আবার যা জানে, তাও বলে না—পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে, নরেন্দ্র এত বিদ্বান্। মায়ামোহ নাই,—যেন, কোন বন্ধন নাই! খুব ভাল আধার। একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে, লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয়,—বলেছে, বিয়ে করবো না। নরেন্দ্র আর ভবনাথ দু’জনে ভারি মিল—যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশী আসে না। সে ভাল। বেশী এলে আমি বিহ্বল হই।

In plain words

Sri Ramakrishna, to the devotees: Narendra, Bhavanath, Rakhal: these are all nityasiddhas, Ishvarakotis. Their learning is only something extra. Don't you see, Narendra doesn't care about anybody. He was going with me in the Captain's carriage; the Captain asked him to take a good seat, but he did not so much as look at it. He does not even depend on me. And he won't say what he knows, for fear I should go about telling people what a scholar Narendra is. He has no maya, no attachment, as if he had no bondage at all! A very fine vessel. So many gifts in one person: singing, playing, writing, studying. And then he has mastered his senses; he says he won't marry. Narendra and Bhavanath are great friends, like man and wife. Narendra doesn't come often. That is good: if he came often I should be overwhelmed.