Paragraph 75
নামের পর শ্রীরামকৃষ্ণ করযোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। দুই চারিজন ভক্ত সন্ধ্যাসমাগমে উদ্যানমধ্যে গঙ্গাতীরে বেড়াইতেছিলেন। তাঁহারা ঠাকুরের আরতির কিয়ৎক্ষণ পরে ঠাকুরের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট। মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নীচে সম্মুখে বসিয়া আছেন।
In plain words
After the chanting of the names Sri Ramakrishna sits with folded hands, meditating on the Divine Mother. Two or three devotees had been strolling by the Ganges in the garden as evening fell. Some time after the evening worship they come one by one into the Master's room and gather there. The Paramahamsa is on his bedstead; before him on the floor sit M., Adhar, Kishori and the rest.