Paragraph 4

Paragraph 4

কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ২৬শে নভেম্বর, ১৮৮৩ খৃঃ। শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটীতে সিন্দুরিয়াপটী ব্রাহ্মসমাজের অধিবেশন হয়। বাড়িটি চিৎপুর রোডের উপর, পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা—যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান,—সেখান হইতে কয়েক খানি দোকানবাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী তেতলার হলঘরে হয়। আজ সমাজের সাম্বৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন।

In plain words

It was the eleventh day of the dark fortnight of the month of Kartik, the twenty-sixth of November, 1883. The Sinduriapati Brahmo Samaj held its meetings in the house of Sri Manilal Mallick. The house stood on Chitpur Road, on its eastern side, a few shop-houses to the north of the crossing with Harrison Road, where the shops sell pomegranates, pistachios, apples and other fruits. The Samaj met in the hall on the third floor, beside the main road. That day was the anniversary of the Samaj, and so Manilal had arranged a great festival.