Paragraph 5

Paragraph 5

উপাসনাগৃহ আজ আনন্দপূর্ণ, বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষপল্লবে, নানাপুষ্প ও পুষ্পমালায়, সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন, কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই, অনেকেই পশ্চিমদিকের ছাদে বিচরণ করিতেছেন, বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাঁহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাঁহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত,—আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্মসমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালবাসেন, তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা, তাঁহার প্রেম, তাঁহার জ্বলন্ত বিশ্বাস, তাঁহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাঁহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা, তাঁহার বিষয়কথাবর্জন ও তৈল্য-ধারা তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর-কথাপ্রসঙ্গ, তাঁহার সর্বধর্ম-সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষভাবলেশশূন্যতা, তাঁহার ঈশ্বরভক্তের জন্য রোদন,—এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছেন। তাই আজ অনেকে বহুদূর হইতে তাঁহার দর্শন লাভার্থে আসিয়াছেন।

In plain words

The hall of worship was full of joy that day, adorned without and within with green leaves of trees, with flowers of many kinds and with garlands. The devotees had taken their seats in the hall and were waiting for the worship to begin. There was not room for all inside; many were walking about on the roof to the west, or had seated themselves on handsome, ornate wooden seats set in their places. Now and then the master of the house and his relatives came and welcomed the arriving devotees with sweet words. The Brahmo devotees had begun to arrive even before dusk. They were stirred that day by a special eagerness: Sri Ramakrishna Paramahamsadeva was to grace them with his coming. The Paramahamsa dearly loved the leaders of the Brahmo Samaj, Keshab, Vijay, Shivanath and other devotees, and so he was very dear to the Brahmo devotees. He was mad with love of Hari: his love, his burning faith, his talking with God like a child, his weeping in longing for God, his worship of women as the Mother, his shunning of worldly talk and his unbroken talk of God, flowing like a stream of oil, his harmony of all religions and the absence in him of the least trace of ill will toward other faiths, his weeping for the devotees of God—all these had drawn the hearts of the Brahmo devotees to him. That was why many had come from far away that day to see him.