Paragraph 8

Paragraph 8

পরমহংসদেব বলিতেছেন, হাঁগা, শিবনাথ আসবে না?” একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন, “না, আজ তাঁর অনেক কাজ আছে, আসতে পারবেন না।” পরমহংসদেব বলিলেন, “শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে; আর যাকে অনেকে গণে মানে, তা’তে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারি দোষ আছে—কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে, একবার ওখানে (দক্ষিণেশ্বরের কালীবাটীতে) যাবে, কিন্তু যায় নাই, আর কোন খবরও পাঠায় নাই; ওটা ভাল নয়। এই রকম আছে যে, সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে, যদিও কখন বলে ফেলি যে বাহে যাব, যদি বাহে নাও পায় তবুও একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় এই—পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, ‘মা! এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধাভক্তি দাও মা; এই নাও তোমার শুচি, এই নাও তোমার অশুচি, আমায় শুদ্ধাভক্তি দাও মা; এই নাও তোমার ভাল, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধাভক্তি দাও মা; এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধাভক্তি দাও।’ যখন এই সব বলেছিলুম, তখন এ কথা বলতে পারি নাই, মা! এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, ‘সত্য’ মাকে দিতে পারলুম না।”

In plain words

The Paramahamsa asked, Well, won't Shivanath come?" A Brahmo devotee said, "No, he has a great deal of work today; he won't be able to come." The Paramahamsa said, "I feel great joy when I see Shivanath; he seems steeped in the sweetness of devotion. And when many people count a man as somebody and honour him, he surely has some power of God in him. But Shivanath has one serious fault: his word cannot be relied on. He had told me that he would come there once (to the Kali temple at Dakshineswar), but he did not come, and he did not send word either; that is not good. The saying goes that truthfulness alone is the austerity of the Kaliyuga. If one holds fast to truth, one attains God. If one does not hold fast to truth, everything is lost little by little. Thinking of this, if ever I happen to say that I shall go to answer the call of nature, then even if the need does not come, I still take the water-pot along and go once toward the pine grove. The fear is this: that I may lose my hold on truth. After this state came upon me, I took flowers in my hand and said to the Mother, 'Mother! Here is Your knowledge, here is Your ignorance; give me pure devotion, Mother. Here is Your purity, here is Your impurity; give me pure devotion, Mother. Here is Your good, here is Your evil; give me pure devotion, Mother. Here is Your merit, here is Your sin; give me pure devotion.' When I said all this, I could not say this: Mother! Here is Your truth, here is Your untruth. I could give everything to the Mother; I could not give 'truth' to the Mother."