Paragraph 9

Paragraph 9

ব্রাহ্মসমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদীর উপরে আচার্য; সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখনিঃসৃত, তাঁহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত, নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন—“সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম, আনন্দরূপমমৃতম্ যদ্বিভাতি, শান্তম্ শিবমদ্বৈতম্, শুদ্ধমপাপবিদ্ধম্।” প্রণবসংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিতপ্রায় হইল। চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত,—ক্ষণকালের জন্য বেদোক্ত স্বগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন।

In plain words

The worship began according to the order of the Brahmo Samaj. The acharya was on the dais, with a lamp-stand before him. After the opening invocation the acharya began to recite the great mantra of the Vedas addressed to the Supreme Brahman. With one voice the Brahmo devotees began to sing the Name that had come from the blessed lips of that ancient Aryan rishi, uttered by that holy tongue of theirs. They chanted: "Satyam jnanam anantam brahma, anandarupam amritam yad vibhati, santam sivam advaitam, suddham apapaviddham." This sound, joined with Om, echoed in the sky of the devotees' hearts. In many, desire was all but quenched. Their minds grew in great measure still and drawn to meditation. All eyes were closed; for a moment they began to meditate on the Brahman of the Vedas, with attributes.