Paragraph 27

Paragraph 27

“শ্রীমদ্ভাগবতে আছে যে, অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটা গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরতে ছিল, একটা চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল। কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল; আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যে দিকে যায়, কাকগুলাও তাড়া করে সেইদিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল; কাকগুলাও সেইদিকে গেল; আবার উত্তরদিকে যখন সে গেল, ওরাও সেই দিকে গেল। এইরূপে পূর্বদিকে ও পশ্চিমদিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলা চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো,—ঐ মাছটা যত গোল করেছিল। এখন মাছ কাছে নাই, তাই আমি নিশ্চিন্ত হলুম।

In plain words

"It is told in the Srimad Bhagavata that, of his twenty-four gurus, the Avadhuta made the kite one. In one place some fishermen were fishing; a kite swooped and carried off a fish. But at the sight of the fish nearly a thousand crows went chasing after the kite, crying caw, caw and making a great din. Whichever way the kite went with the fish, the crows went chasing that way too. The kite went to the south, and the crows went that way; then, when it went to the north, they went that way too. In this way the kite flew round to the east and to the west. At last, as it flew round and round in distress, the fish fell from it. Then the crows left the kite and went after the fish. Then the kite, free of care, went and sat on the branch of a tree. As it sat it began to think: It was that fish that had made all the commotion. Now the fish is not with me, and so I am free of care.