Paragraph 6

Paragraph 6

ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়া শুনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরী তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে,—আমার কি হইবে? আমারও ইচ্ছা করে, নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি, কি করিতেছি। ইনি রাতদিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাতদিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি! একমাত্র ইঁহারই দর্শন, মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতিঃ। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে?

In plain words

The devotees are thinking of so many things. Must the world be given up? What need is there to go on with our studies any longer? If I do not marry, I shall not have to take up service. Must I give up my mother and father? And I am married, children have been born, I have a family to support: what will become of me? I too long to stay absorbed in love of Hari, night and day. I look at Sri Ramakrishna and think: what am I doing? Day and night he thinks of God unbroken, like a stream of oil poured out, and day and night I run about thinking of worldly things! The sight of him alone is a little light in one spot of a cloud-covered sky. Now how is life's riddle to be solved?