Paragraph 5

Paragraph 5

ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি, নিশিদিন হরিপ্রেমে বিহ্বল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মায়িক কোন সম্বন্ধই নাই। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটী ও বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে সিঙি মাছের কাঁটা ফোটার মত সেই স্থান ঝনঝন কন কন করে। টাকা, সোণা, হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃতি অবস্থা প্রাপ্ত হয়, নিশ্বাস রুদ্ধ হয়। অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায়, নিশ্বাস বহিতে থাকে!

In plain words

The devotees are thinking of so many things. We see the Master, day and night overwhelmed with love of Hari. He has married, but he has not lived a householder's life of this kind with his wedded wife. He reveres his wife, he worships her, with her he speaks only of God, sings songs of God, worships God, meditates; there is no worldly bond of any kind. God alone is real, all else unreal: so the Master sees. He cannot touch money, metal things, a water pot or a cup. He cannot touch a woman. If he touches one, the place throbs and smarts as if the spine of a singi fish had pricked it. If money or gold is put into his hand, the hand bends and twists; it falls into a contorted state, and his breathing stops. When at last he throws it away, the breath begins to flow again as before!