Paragraph 8

Paragraph 8

‘ভেঙ্গে বালির বাঁধ পূরাই মনের সাধ!’ সত্যকি ‘বালির বাঁধ’? যদি তাঁর উপর সেরূপ ভালবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙ্গে জল ছুটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রীগৌরাঙ্গ কৌপীন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্যচিত্ত হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে!

In plain words

'Breaking the dam of sand, I fulfil my heart's desire!' Is it really a 'dam of sand'? If love for Him of that kind should come, there will be no more reckoning. If the water rushes in the tidal river, who will hold it back? The love that dawned and made Sri Gauranga put on the loincloth, the love in which Jesus, his mind on nothing else, became a dweller in the wilderness and gave up his body looking to the face of the all-loving Father, the love in which Buddha gave up a king's enjoyments and became a renouncer: if one drop of that love should dawn, where is this transitory world left lying!