Paragraph 9
“আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ী, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন?” ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্তসঙ্গে উপবিষ্ট—সম্মুখে জয়গোপাল, তাঁহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনিই অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন।
In plain words
"Well then, those who are weak, in whom that love does not dawn, who are worldly beings, with the fetters of maya on their feet, what is their way? Let me see, what does this loving renouncer say?" So the devotees are thinking. The Master is seated with the devotees in Jaygopal's parlour; before him are Jaygopal, his relatives and the neighbours. One neighbour was prepared to argue. It was he who took the lead and began the talk. Vaikuntha, Jaygopal's brother, is also there.