Paragraph 35

Paragraph 35

শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য। অসৎ—অনিত্য। যার বিবেক হয়েছে, সে জানে ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়; অসৎকে ভালবাসলে—যেমন দেহসুখ, লোক মান্য, টাকা, এই সব ভালবাসলে—ঈশ্বর, যিনি সৎস্বরূপ, তাঁকে জানতে ইচ্ছা হয় না। সদসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। শোনো, আর একটা গান শোন।

In plain words

Sri Ramakrishna: God is real and all else is unreal: this reasoning. Real means eternal. Unreal, transitory. He who has gained discrimination knows God alone to be real, and all the rest unreal. When discrimination dawns, the desire to know God arises; if you love the unreal—bodily comfort, people's regard, money, if you love all these things—then the desire to know God, who is Reality itself, does not come. When the reasoning between real and unreal comes, then one wants to seek God. Listen, listen to another song.