আয় মন বেড়াতে যাবি ।কালীকল্পতরুমূলে রে মন চারি ফল কুড়ায়ে পাবি ॥প্রবৃত্তি নিবৃত্তি জায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি ।ওরে বিবেক নামে তার বেটা রে, তত্ত্ব কথা তায় শুধাবি ॥শুচি অশুচিরে লয়ে, দিব্য ঘরে কবে শুবি ।তাদের দুই সতীনে পিরীত হলে তবে শ্যামা মাকে পাবি ॥অহঙ্কার অবিদ্যা তোর, পিতা মাতায় তাড়িয়ে দিবি ।যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি ॥ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি ।যদি না মানে নিষেধ, তবে জ্ঞানখড়্গে বলি দিবি ॥প্রথম ভার্যার সন্তানেরে, দূর হতে বুঝাইবি ।যদি না মানে প্রবোধ, জ্ঞানসিন্ধু মাঝে ডুবাইবি ॥প্রসাদ বলে এমন হলে, কালের কাছে জবাব দিবি ।তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মত মন হবি ॥
In plain words
Come, O mind, go out for a walk. At the foot of Kali, the Wishing Tree, O mind, you will gather the four fruits. Of your two wives, Pravritti and Nivritti, take Nivritti with you. O, ask her son, Discrimination by name, about the Truth. When will you lie in the holy chamber with Purity and Impurity together? When those two co-wives come to love each other, then will you find Mother Syama. Your father and mother, Ego and Ignorance, drive them away. If delusion drags you into its pit, cling fast to the post of patience. Tie the two goats, Dharma and Adharma, to the post of indifference. If they will not obey the restraint, sacrifice them with the sword of knowledge. The children of your first wife, counsel them from afar. If they will not heed your counsel, drown them in the ocean of knowledge. Prasad says, if you can do this, you will answer before Death. Then you will be the darling, the dearest of the dear, a mind after my own heart.