Paragraph 37
শ্রীরামকৃষ্ণ। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তবে তত্ত্ব কথা মনে উঠে। তখন মনের বেড়াতে যেতে সাধ হয় কালীকল্পতরুমূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে, চার ফল কুড়িয়ে পাবে—অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে—ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাঁকে পেলে ধর্ম, অর্থ কাম যা সংসারীর দরকার, তাও হয়—যদি কেউ চায়।
In plain words
Sri Ramakrishna: When nivritti comes into the mind, then discrimination comes; when there is discrimination, then thoughts of Truth rise in the mind. Then the mind longs to go for a walk to the foot of Kali, the Wishing Tree. Going to the foot of that tree, going near God, you will gather the four fruits—gather them without effort, find them for the picking—dharma, artha, kama, moksha. When one has attained Him, then dharma, artha, kama, all that a worldly man needs, comes too—if one wants it.