Paragraph 22
“একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচতো, ঝড়ে-বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিছলুম। যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করতো, ‘ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা।’ মায়াতে নানারূপ দেখাচ্ছে, তাই ঝাড়ের কলম লয়ে বেড়াত। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়;—বস্তুত কোন রং নাই।—তেমনি বস্তুতঃ ব্রহ্ম বৈ আর কিছু নাই, কিন্তু মায়াতে, অহংকারেতে, নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোন জিনিস একবার বৈ আর দেখবে না। স্নানের সময় পাখি উড়ছে দেখে বিচার করতো। দুজনে বাহ্যে যেতুম। মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা কল্লে; ব্যাকরণ জানে। ব্যঞ্জনবর্ণের কথা হলো। তিন দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে শানায়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্মদর্শন হয়, তার ঐ শব্দ শুনে সমাধি হয়।”
In plain words
"A holy man of the Vedanta school came here once. He would dance when he saw the clouds, and storms and rain filled him with joy. If anyone went near him during his meditation he would be very cross. I went to him one day, and he was greatly annoyed that I had come. He was forever reasoning: 'Brahman is real, the world is unreal.' Maya shows many forms, so he went about carrying a prism from a chandelier. Look through such a glass and you see many colours, yet in truth there is no colour at all. Just so, in fact there is nothing but Brahman, and yet through maya, through the ego, many things appear. For fear of maya, for fear of attachment, he would look at a thing once and never look at it again. While bathing he would watch the birds flying and reason about them. The two of us used to go out together to answer the calls of nature. When he heard that the pond was a Muslim's, he took no more water from it. Haladhari put questions to him on grammar; he knew grammar, and they talked about the consonants. He was here for three days. Once, hearing the shanai play on the embankment, he said, 'When a man has seen Brahman, that sound sends him into samadhi.'"