Paragraph 82
শ্রীরামকৃষ্ণ (কেশবের প্রতি, সহাস্যে)—তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ঐ রকম হয়েছে। যখন ভাব হয়, তখন কিছু বোঝা যায় না, অনেকদিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি, বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল, তখন কিছু টের পাওয়া গেল না; ও মা! খানিকক্ষণ পরে দেখি, কিনারার উপরে জল ধপাস ধপাস করছে; আর তোলপাড় করে দিচ্ছে। হয় ত কিনারার খানিকটা ভেঙ্গে জলে পড়লো!
In plain words
Sri Ramakrishna, to Keshab, smiling: "There is a meaning in your having fallen ill. Many bhavas have passed through your body; that is why it has come to this. When the bhava comes, one understands nothing; long afterwards the body feels the blow. I have seen it: when a big steamer passed along the Ganges, nothing could be felt at the time; oh, Mother! A little while later I see the water dashing against the bank, splash, splash; and churning everything up. Perhaps a piece of the bank broke away and fell into the water!