Paragraph 51
“জটিল বালকের কথা আছে। সে পাঠশালে যেত। একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো; তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদন কে? মা বললে, মধুসূদন তোর দাদা হয়। তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে, অমনি ডেকেছে, ‘দাদা মধুসূদন’। কেউ কোথাও নাই। তখন উচ্চৈঃস্বরে কাঁদতে লাগল, ‘কোথায় দাদা মধুসূদন, তুমি এসো আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না। এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পোঁছিয়া দিলেন, আর বললেন, ‘তুই যখন ডাকবি, আমি আসবো। ভয় কি? এই বালকের বিশ্বাস! এই ব্যাকুলতা!
In plain words
"There is the story of the boy Jatila. He used to go to the village school. He had to go to school by a path through a bit of forest; so he used to be afraid. When he told his mother, she said, Why should you be afraid? Call on Madhusudana. The boy asked, Who is Madhusudana? His mother said, Madhusudana is your elder brother. After that, going along alone, the moment he felt afraid he called out, 'Brother Madhusudana.' There was no one anywhere. Then he began to cry aloud, 'Where are You, brother Madhusudana, come, I am so frightened. Then the Lord could not stay away. He came and said, Here I am, what are you afraid of? So saying, He took the boy with Him and brought him as far as the school road, and said, 'Whenever you call, I will come. What is there to fear? This is a child's faith! This is longing!