Paragraph 52

Paragraph 52

“একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। এক দিন কোন কাজ উপলক্ষে তার অন্যস্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস; ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন। কথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে, ঠাকুর উঠছেন না! সে ঠিক জানে যে, ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগল, ঠাকুর, এসে খাও, অনেক দেরি হল; আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে। বলতে লাগল ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন; তুমি কেন আসবে না, কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে, ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন! ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুরঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সে সব নামিয়ে আন। ছেলেটি বললে, হাঁ হয়ে গেছে; ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে সে কি রে! ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর ত খেয়ে গেছেন! তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক!

In plain words

"In a brahmin's house a deity was served. One day he had to go elsewhere on some business. As he left he told his little son, Give the deity his offering today; you are to feed the deity. The boy set the offering before the deity. But the deity sits silent. He neither speaks nor eats. The boy sat a long while watching, and saw that the deity was not rising! He knows for certain that the deity will come, sit on the seat and eat. Then he began to say again and again, Lord, come and eat, it is very late; I can't sit any longer. The deity does not speak. The boy began to cry. He began saying, Lord, father told me I was to feed you; why will you not come, why will you not eat from me? Hardly had he wept a while in his longing when the deity came, laughing, sat on the seat and began to eat! When he had fed the deity and gone out of the shrine room, the people of the house said, The offering is over, bring all those things down. The boy said, Yes, it's over; the deity has eaten everything up. They said, What's this, boy! The boy said in his simplicity, Why, the deity has eaten it up! Then they went into the shrine room and looked, and all were struck dumb!