Paragraph 73
চতুর্দিক নীরব। রাত এগারটার সময় জোয়ার আসিয়াছে। এক একবার জলের শব্দ শুনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন!—দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, ‘কোথায় দাদা মধুসূদন’!
In plain words
All around is silent. At eleven at night the tide has come in. Every now and then the sound of the water can be heard. He is going on towards the Panchavati!—From far off he heard a sound. Someone inside the bower of trees in the Panchavati is crying out in anguish, 'Where are you, brother Madhusudana'!