Paragraph 10
“দেখ না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না। বরাহ হয়ে আছেন। কতকগুলি ছানাপোনা হয়েছে। তাদের নিয়ে এক রকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে! শিব গিয়া তাঁকে অনেক জেদাজেদি করলেন, তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। (সকলের হাস্য)। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে তখন স্বধামে চলে গেলেন।”
In plain words
"Look at Ramachandra: He was overcome with grief for Sita and wept. Again, to slay Hiranyaksha He became the Boar Incarnation. Hiranyaksha was slain, but Narayana would not go back to His own abode. He stayed on as the Boar. He had a brood of young ones, and He was living with them quite happily. The gods said, 'What is this? The Lord will not come back!' So they all went to Siva and put the whole affair to him. Siva went and pressed Him hard, but He went on suckling His little ones." Everyone laughed. "Then Siva came with his trident and broke that body to pieces. The Lord laughed out loud, ha ha, and went back to His own abode."