Paragraph 30

Paragraph 30

“প্রথমে ‘নেতি’ ‘নেতি’ করতে হয়! তিনি পঞ্চভূত নন; ইন্দ্রিয় নন; মন, বুদ্ধি, অহংকার নন; তিনি সকল তত্ত্বের অতীত। ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়। কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে, যে জিনিসে ছাদ তৈয়ারি, ইট, চুন, সুরকি,—সেই জিনিসেই সিঁড়িও তৈয়ারি। যিনি পরব্রহ্ম তিনিই এই জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি আত্মা, তিনিই পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন, যদি আত্মা থেকেই হয়েছে। তাঁর ইচ্ছাতে সব হতে পারে। শোণিত শুক্র থেকে যে হাড় মাংস হচ্চে! সমুদ্রের ফেণা কত শক্ত হয়!

In plain words

"First one has to say 'Not this, not this'! He is not the five elements; He is not the senses; He is not the mind, the intellect or the ego; He is beyond all the categories. To get to the roof you must leave the steps behind one by one. The steps are not the roof. But when you reach the roof you see that the roof is made of the very things the steps are made of: bricks, lime and brick-dust. The Supreme Brahman Himself has become this universe and its living beings, has become the twenty-four categories. The Atman Himself has become the five elements. How, you may ask, can the earth be so hard if it came from the Atman? By His will anything can happen. Think how bone and flesh come from blood and seed! How hard the foam of the sea becomes!