Paragraph 43

Paragraph 43

রামকৃষ্ণ (প্রাণকৃষ্ণাদি ভক্তের প্রতি)—আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম ‘নাইবো’, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলুম, তবু সন্দেহ হলো, বুঝি পুরো নাওয়া হল না! অমুক জায়গায় হাগতে যাবো, তা সেইখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়। বলে ফেলেছি, লুচি খাবো না। যখন খেতে দিলে, তখন আবার খিদে পেয়েছে। কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মেঠাই দিয়ে পেট ভরাই। (সকলের হাস্য)।

In plain words

Sri Ramakrishna, to Prankrishna and the other devotees: "Then again, if you would live in the world you must hold very firmly to truthfulness. It is by truth that God is attained. My hold on truth has slackened a little now, but before it was very firm indeed. If I said, 'I shall bathe,' I would go down into the Ganges, say the mantras, even pour a little water on my head, and still a doubt would come: perhaps the bath is not complete! If I said I would go to such and such a place to relieve myself, I had to go to that very place. Once, at Ram's house in Calcutta, I had already said, no luchi for me. When they served the food I was hungry again. But having said no luchi, I filled my stomach with sweets." Everyone laughed.