Paragraph 119
“যদি কেউ বলে, না, এ জিনিসটা জল নয়, পানী; কি পানী নয়, ওয়াটার; কি ওয়াটার নয়, জল; তা হলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া; ধর্ম নিয়ে লাটালাটি, মারামারি, কাটাকাটি; এ সব ভাল নয়। সকলেই তাঁর পথে যাচ্চে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই, তাঁকে লাভ করবে। (মণির প্রতি)—তুমি এইটে শুনে যাও—
In plain words
"If someone says, 'No, this stuff is not jal, it is pani,' or 'It isn't pani, it is water,' or 'It isn't water, it is jal,' that would be laughable. Yet this is the root of the factions, the bad feeling, the quarrels; of all the scuffling and fighting and killing over religion. All this is not good. Everyone is going along His path; whoever is sincere, whoever yearns for Him, will attain Him." Then, to Mani: "Listen to this.