Paragraph 7
হৃদয়, ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাঁহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ দশটি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন,—ঠাকুর বলিয়া দিয়াছিলেন, “এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে।”
In plain words
Hriday had served the Master a great deal. The Master has heard that he is ill in his village and is deeply troubled. So a devotee has today given ten rupees into the hands of Ram Chatterji, to be sent to Hriday. The Master was not present when it was given. The devotee has brought a small spouted water-pot; the Master had told him, "Bring a chumki ghati for this place, for the devotees to drink water from."