Paragraph 8
মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় এগার বৎসর হইল পত্নীবিয়োগ হইয়াছে। আর বিবাহ করেন নাই। মা, বাপ, ভাই, ভগ্নী সকলেই আছেন। তাঁহাদের উপর স্নেহ-মমতা খুব করেন ও তাঁহাদের সেবা করেন। বয়ঃক্রম ২৮-২৯। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন—
In plain words
M.'s friend Hari Babu lost his wife some eleven years ago and has not married again. His mother and father, brothers and sisters are all living. He loves them dearly and serves them. He is twenty-eight or twenty-nine. As soon as the devotees had come and sat down, the Master came out from under the curtain. M. and the rest prostrated themselves before him. The curtain was drawn up. He is sitting on his small bedstead, talking: