Paragraph 15
শ্রীরামকৃষ্ণ—ব্রহ্ম আকাশবৎ। ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোন রংই নাই। তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্ত্ব, রজঃ, তমঃ, এই তিন গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে। যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে। যদি কাল রং ফেলে দাও তবে আগুন কাল দেখাবে। ব্রহ্ম—সত্ত্ব, রজঃ, তমঃ তিন গুণের অতীত। তিনি যে কি, মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম।
In plain words
Sri Ramakrishna: Brahman is like the sky. In Brahman there is no change. It is like fire, which has no colour at all. But through Sakti He has become many. Sattva, rajas and tamas: these three gunas are the gunas of Sakti alone. If you throw a white dye into fire it will look white; throw red dye and it will look red; throw black dye and the fire will look black. Brahman is beyond sattva, rajas and tamas, the three gunas. What He is cannot be told in words; He is past all speech. What remains after one goes on saying "Not this, not this," and where there is bliss: that is Brahman.