Paragraph 16
“একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ঐ মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না—ঐ মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ঐটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে—না। আর একজনকে দেখিয়ে বলছে, ঐটি কি তোর বর? সে আবার বলছে—না। আবার একজনকে দেখিয়ে বলছে, ঐটি কি তোর বর? সে আবার বলছে—না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে—ঐটি তোর বর? তখন সে হাঁও বললে না, নাও বললে না,—কেবল একটু ফিক্ করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্কারা বুঝলে যে, ঐটিই তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্ম-জ্ঞান সেখানে চুপ।
In plain words
"A girl's husband has come and is sitting in the outer room among other young men of his age. Meanwhile the girl and her friends are peeping through the window. They do not know the bridegroom, and they ask her, 'Is that one your husband?' With a little smile she answers, 'No.' Pointing to someone else, they ask, 'Is that one your husband?' Again she says, 'No.' Pointing to yet another, they ask, 'Is that one your husband?' Again she says, 'No.' At last, pointing at her husband, they ask, 'Is that one your husband?' Then she says neither yes nor no; she just gives a little giggle and stays silent. Then her friends understand that he is her husband. Where there is true knowledge of Brahman, there is silence.