Paragraph 54

Paragraph 54

“একদিন এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছে। আমরা দেখতে যাব কথা হল। হলধারী বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তার পরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল, কি! সাধুকে দর্শন করে কি হবে, এই কথা বললে!—যে কৃষ্ণ নাম করে, বা রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়। আর সে সব চিন্ময় দেখে,—‘চিন্ময় শ্যাম’ ‘চিন্ময় ধাম’। বলেছিল, একবার কৃষ্ণনাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি! তবে মাঝে মাঝে এক একবার কাঁদতো। পুত্রশোক!

In plain words

"One day a holy man had come to the ghat at Ariadaha, and we spoke of going for his darshan. Said Haladhari, 'What is the use of going to see that case of the five elements?' Afterwards Krishnakishore heard of it and said, 'What! He said, "What is the use of seeing a holy man?" Whoever chants the name of Krishna or Rama gets a body made of Spirit, and he sees everything as Spirit: "Spirit-Syam", "Spirit-dwelling".' He also used to say that to chant the name of Krishna or Rama once brings the fruit of a hundred evening devotions. When one of his sons died, the boy said the name of Rama as his life was going. Krishnakishore said, 'He has said Rama; what more need I worry about him?' But now and then he would weep. The grief of losing a son!