Paragraph 10
শীতকাল। বেলা ৮টা, নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল; ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুলগাছ, সম্মুখে ভাগীরথী; দিক সকল প্রসন্ন; শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাঁহারা ঠাকুরের গায়ের বনাত, বনাতের কানঢাকা টুপি ও মসলার থলে সঙ্গে লইয়াছেন, কেন না শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন।
In plain words
It is winter. At eight o'clock a carriage came and stood near the nahabat; it is to take the Master. Flowering plants on every side, the Bhagirathi in front; the four quarters all serene. Sri Ramakrishna stood by the pictures of the deities and bowed, and, chanting the Mother's name, set out and got into the carriage. With him were Baburam and Mani. They had brought along the Master's woollen wrap, the woollen cap that covers the ears, and the spice bag, because it was winter, and in the evening the Master would put on warm clothes.