Paragraph 11
ঠাকুর সহাস্যবদন; সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা ৯টা গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন।
In plain words
The Master's face was all smiles; all the way he came rejoicing. At nine o'clock the carriage entered Calcutta, went by Shyambazar, and in time arrived at the crossing of Mechuabazar. Mani knew Ishan's house. At the crossing he had the carriage turn and had it stop in front of Ishan's house.