Paragraph 28
শ্রীরামকৃষ্ণ—কেন? অভ্যাস-যোগ? ওদেশে ছুতোরদের মেয়েরা চিঁড়ে ব্যাচে। তারা কত দিক সামলে কাজ করে, শোনো। ঢেঁকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে; ঢেঁকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক’পয়সা ধার আছে, সে ক পয়সা দিয়ে যেও, আর জিনিস লয়ে যেও।
In plain words
Sri Ramakrishna: Why? The yoga of practice? In that country the women of the carpenter families sell flattened rice. Listen to how many things they keep in hand while they work. The beam of the husking pedal is falling, with her hand she is pushing the paddy under, and with her other arm she holds the baby on her lap and gives it the breast. Then a customer has come; the pedal goes on falling on this side, and the talk with the customer goes on as well. She is saying to the customer, Then pay up the few pice you owe before you go, and take the goods with you.