Paragraph 47
“বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না। সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে! মা যা করে। মা কখনও বিছানার উপর কখনও ছাদের উপর কাঠের আড়ালে, রেখে দিচ্ছে; মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোন কোন সাধক নিজে হিসাব করে কোন সাধন করতে পারে না,—এত জপ করবো, এত ধ্যান করবো ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাঁকে ডাকে। তিনি তাঁর কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন।”
In plain words
"But the kitten cannot lay hold of its mother by itself. It lies there and only cries mew, mew! It is all as the mother does. The mother puts it now on the bed, now on the roof behind the wood; the mother carries it in her mouth and sets it down here and there; it does not know how to catch hold of its mother. In the same way some sadhakas cannot do any sadhana by reckoning it out—I shall do so much japa, so much meditation, and so on. He only weeps and weeps with longing and calls on Him. He, hearing his weeping, cannot hold back any more, and comes and shows Himself."